Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০১:০৪:৫৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজটির মধু মঞ্চের সামনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম.রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা.হারুন অর রশিদ, অধ্যাপক আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল কবির ও সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহানেওয়াজ ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু, সিনিয়র সহ-সভাপতি বেনজির বিশ্বাস, এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, টিটোন তরফদার, গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ।
এ সময় নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা ও সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তিকসহ জেলা, উপজেলা ও কলেজ পর্যায়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)