Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইরানে হামলার প্রতিবাদে প্রাচ্য সংঘের বিক্ষোভ সমাবেশ

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০১:০৬:১৮ এম

নিজস্ব প্রতিবেদক : ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রাচ্য সংঘ যশোরের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রাচ্য সংঘ যশোরের আহ্বায়ক খবির উদ্দিন সুইট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজিন খান।
প্রাচ্য সংঘ যশোরের সদস্য সচিব সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত, প্রাচ্য সংঘের সাবেক সভাপতি আল মামুন, ইসলামী গবেষক সৈয়দ মইনুল ইসলাম, সংগঠনের সদস্য ইকবাল টিয়া, মাহবুবুল হক ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
বক্তারা ইরানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের আহ্বান জানান। তারা বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল দড়াটানা ভৈরব চত্বর এলাকা প্রদক্ষিণ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)