Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোর ২৫০ শয্যা হাসপাতাল

দুর্ভোগ-প্রতারণা রোধে চালু করা তথ্য ও সহায়তা কেন্দ্র বন্ধ!

এখন সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ , ২০২৬, ১১:৪৮:৪৯ পিএম

বিল্লাল হোসন : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের নানা দুর্ভোগ হয়রানী ও রোগীদের সাথে প্রতারণা করে অর্থ হাতানোর অভিযোগ দীর্ঘদিনের। একটি চক্র রোগী ও স্বজনদের দুর্বলতাকে পূঁজি করে ঠকানোর ফাঁদ পেতে বসে থাকেন। সরকারি এই হাসপাতালে রোগীদের দুর্ভোগ ও প্রতারণা রোধে চালু করা হয়েছিল তথ্য ও সহায়তা কেন্দ্র। বর্তমানে সেখানে কোন কার্যক্রম নেই। কোন কর্মচারীও দায়িত্ব পালন করেন না। কক্ষটি বহিরাগতদের দখলে রয়েছে।
জানা গেছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের একটি চক্র ভুল বুঝিয়ে ফায়দা লুটে থাকে। হাসপাতালের প্যাথলজি ও আল্ট্রাসনো কক্ষ না চেনার কারণে চক্রের সদস্যরা অনেক রোগীকে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পায়। এসব বিষয়ে রোগী ও স্বজনদের সঠিক তথ্য প্রদান করার জন্য। ২০১৮ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করা হয়। সেখানে একজন কর্মচারীকে দায়িত্ব প্রদান করা হয়। তিনি গ্রামগঞ্জ থেকে আসা অনেক রোগীদের তথ্য জানাবেন কোন ডাক্তার কোন কক্ষে বসে দায়িত্ব পালন করেন। কোন বিভাগে কোন ডাক্তার সপ্তাহে কোন দিন অস্ত্রোপচার করেন। কোন স্থানে ওষুধের ফার্মেসী অবস্থিতসহ হাসপাতালের সার্বিক বিষয়ে মানুষের তথ্য প্রদান করা হতো। এতে রোগী ওস্বজনদের দুভোগ ও হয়রানী কমে আসে। তথ্য ও সহায়তা কেন্দ্রে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একজন কর্মচারি সঠিক তথ্য প্রদানে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বছর না গড়াতে সেখানকার কার্যক্রমে ভাটা পড়ে।
সরেজমিনে দেখা গেছে, তথ্য কেন্দ্র ও সহায়তা কেন্দ্রে কোন কর্মচারী দায়িত্ব পালনে নেই। সেখান থেকে রোগীরা কোন তথ্য পাচ্ছেন না। কক্ষটি বহিরাগতরা দখলে নিয়ে আড্ডায় লিপ্ত রয়েছেন। তথ্য কেন্দ্রের আশেপাশে দালালরা ঘুরপাক খাচ্ছে রোগী ভাগানোর ধান্দায়।
হৈবতপুর ইউনিয়নের লাউখালী গ্রামের শিল্পী বেগম জানান, তিনি হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য আসেন। হাসপাতালে কোন ডাক্তার কোথায় বসেন এটা তার অজানা। টিকিট কাউন্টারের সামনে আসলে একজন তাকে ডাক্তার দেখানোর নাম করে বাইরের ক্লিনিকে নিয়ে যান। ডাক্তার দেখাতে দুইশ’ টাকা দাবি করার পর দালালের খপ্পরে পড়ার বিষয়টি বুঝতে পারেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, মানুষের হয়রানী ও প্রতারণা রোধের জন্য তথ্য সহায়তা ও কেন্দ্রের গুরুত্ব অপরসীম। কেনো সেখানকার কার্যকম বন্ধ রয়েছে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)