Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে রুশ জাহাজ

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০২:৩৬:০৭ পিএম

মোংলা প্রতিনিধি : রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বারবাডোজ পতাকাবাহী জাহাজ এমভি আনকা ব্লু মোংলা বন্দরে জেটিতে ভিড়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে।
জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখ জাহাজটি ছেড়ে আসে এবং আজ মার্চ মাসের ৩ তারিখে জাহাজটি মোংলা বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ১ হাজার ২ শত ২২ মেট্টিক টন রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের এর মালামাল রয়েছে। জাহাজটি হতে বুধবার বিকাল থেকে বিদ্যুৎ এর মালামাল খালাস কাজ শুরু করা হয় বলেও জানান শিপিং এজেন্ট।
আমদানী করা ওইসব বিদ্যুৎ এর মালামাল বন্দর জেটিতে খালাস করা হয়। এরপর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)