Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর পালবাড়ী থেকে মনিহার পর্যন্ত রাস্তায় চলাচলে দুর্ভোগ লাঘব হচ্ছে !

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৭:৩০:৩৩ এম

মিরাজল কবীর টিটো : যশোর পালবাড়ী থেকে মনিহার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা দিয়ে চলাচলের দুর্ভোগ লাঘব হচ্ছে । সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার অর্ধেক কাজ হতে চলেছে। এতে ব্যয় ১৩ কোটি টাকা।
বিশেষ করে পালবাড়ি থেকে শিক্ষা বোর্ড অফিসের সামনে দিয়ে শেখহাটি হাইকোর্টের মোড় পর্যন্ত রাস্তা চলাচলের উপযোগী করে তোলায় সন্তুষ্ট ওই এলাকার বাসিন্দারা।
গত কয়েক বছর ধরে পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত রাস্তাটি ছিল বেহালদশা। রাস্তার মাঝে ছিল অনেক ছোট বড় গর্ত। বিশেষ করে বেশি খারাপ অবস্থা ছিল শিক্ষা বোর্ডের সামনের রাস্তা। রাস্তাটি দিয়ে অফিসের কর্মকর্তাসহ সেবা নিতে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। এ বিষয় নিয়ে জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কয়েক দফা আলোচনা হয়। সড়ক ও জনপথ বিভাগের ডিভিশন-২ এর উপবিভাগীয় প্রকৌশলী শাহাজাদা ফিরোজ জানান- পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য নভেম্বর মাসে টেন্ডার করে ঠিকাদার নিয়োগ দেয়া হয়। কাজের সময় সীমা নির্ধারণ করে দেয়া হয় ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত। ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকা। ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করা হয়। রাস্তার গর্ত বন্ধ করে কার্পেটিংয়ের চেয়ে উন্নত ওভালে করা চলমান রয়েছে। ইতিমধ্যে পালবাড়ি , বোর্ড অফিস,জাতীয় গৃহায়ন অফিস থেকে বিআরটিসি অফিস পর্যন্ত ওভালের কাজ শেষের দিকে । বাকি রয়েছে পলিটেকনিক কলেজের পূর্ব পাশ থেকে মনিহার পর্যন্ত রাস্তার অংশ। উপবিভাগীয় প্রকৌশলী শাহাজাদা ফিরোজ আরো জানান, আগামী অক্টোবর পর্যন্ত কাজের সময় নির্ধারণ করে দেয়া, তার আগে শেষ করার চেষ্টা করা হবে।
বোর্ডে সামনের রাস্তা চলাচলের উপযোগী করে তোলায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন বলেন- আগে অফিসের সামনের রাস্তা দিয়ে চলাচল করতে অনেক দুর্ভোগ পোহাতে হতো। সেই দুর্ভোগ লাঘব হয়েছে। তবে রাস্তার ধারে বাস থামিয়ে রাখা বন্ধ করলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারতো। একই কথা বলেন বোর্ডের সহকারী প্রোগ্রামার মোজাম্মেল হক । তিনি বলেন- আগে বোর্ডের সামনের রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী থাকায় সেবা নিতে আসা শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেরই দুর্ভোগে পড়তে হতো। রাস্তাটি সংস্কার করাই দুর্ভোগ দুর হয়েছে। মানুষ শান্তিতে চলাচল করতে পারবে। একই কথা জানান, আশপাশের অনেক দোকানদার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)