Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ সমাবেশ

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৭:২৪:০৬ এম

মাগুরা প্রতিনিধি : ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় ,মাগুরা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ। মিছিলটি চৌরঙ্গী মোড় এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু হানিফ, উপদেষ্টা মাওলানা রাশিদুল ইসলাম খান, উপদেষ্টা মোহাম্মদ সাব্বির আহমেদ, সভাপতি মোহাম্মদ আবু তালহা, সহ-সভাপতি মোহাম্মদ তৌফিক আহমেদ, সেক্রেটারি মোঃ মঞ্জুর মোল্লাসহ সংগঠনের নেতাকর্মী ও মাগুরার সাধারণ জনগণ।বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)