Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় চাচা ভাতিজাকে পিটিয়ে ও কুপিয়ে জখম

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৯:০২:২১ এম

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে চাচা মেছের মোল্যা ও ভাতিজা ইয়ামিন মোল্যা নামে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলাউদ্দিন মোল্যার অনুসারীদের বিরুদ্ধে।
আহত মেছের মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের আহম্মেদ মোল্যার ছেলে, আহত ইয়ামিন মোল্যা (১৬) কাদের মোল্যার ছেলে। আহত মেছের মোল্যা ও ইয়ামিন মোল্যা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায়।
আহত মেছের মোল্যা বলেন-রাত ১১ টার দিকে কলাগাছি বাজার থেকে আমি আর আমার ভাইপো ইয়ামিন মটরসাইকেলে বাড়ি যাচ্ছিলাম পথিমধ্যে (একই গ্রাম) কলাগাছির আলাউদ্দিন মোল্যার ছেলে শাকিল মোল্যা (২২), সালাম মোল্যার ছেলে ইনামুল মোল্যা (৩৮), জিল্লু মোল্যার ছেলে তুহিন মোল্যা (৩২) ও হাসিফ মোল্যা (২৭), আব্দুল্লাহ মোল্যার ছেলে আরমান মোল্যা (১৯), আতিয়ার মোল্যার ছেলে রমিন মোল্যা (৩৬), মৃত ইসরাফিল শেখের ছেলে কোবাদ শেখ (৩৫)সহ আরও ৩/৪ জন আমাকে ও আমার ভাইপোকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আহত ইয়ামিন মোল্যার বাবা কাদের মোল্যা বলেন- আলাউদ্দিন মোল্যার নেতৃত্বে সপ্তাহ খানেক আগে ওরা আমাদের ৪/৫ বাড়ি-ঘর ভাংচুর করেছে। পরে স্থানীয় মাতুব্বররা শালিস করে মিটিয়ে দিয়েছে। কাল রাতে আবার আমার ছেলে ও ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছে ও কুপিয়েছে আমি এ ঘটনায় মামলা করব এর যথাযথ বিচার চাই।
আহত মেছের মোল্যার ভাই উদার মোল্যা বলেন-আমার ভাই বাজারে ব্যবসা করে রাতে বাড়ি আসার সময় আমার ভাই ভাইপোকে মারপিট করছে। আমার ভাইয়ের কাছে থাকা কিছু টাকা পয়শা নিয়ে গেছে। তার মোটরসাইকেলটি ভেঙ্গে তছনছ করে ফেলছে।
এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন মোল্যার মুটোফোনে যোগাযোগ করে জানতে চাইলে ফোন কেটে দেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় বলেন-এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)