Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় ছেলে নিহত

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৬:১৩:০৪ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর নামক স্থানে ট্রাক চাপায় হুসাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শ্রমিক বাবাকে সকালের খাবার পৌঁছে দিতে গিয়ে সড়কে ট্রাক চাপা পড়ে ওই কিশোর। এসময় প্রান্ত নামে (১২) অন্য এক শিশু আহত হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করে।
সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িখালি নৃসিংহপুর এ লাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের পুত্র। সে যশোরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকালে বাইসাইকেল যোগে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটায় খাবার দিতে যাচ্ছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়ির ট্রাক পিছন দিক থেকে বাইসাইকেলে ধাক্কা দেয়।
এতে বাইসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে হুসাইন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে রাস্তার পাশে পড়ে আহত হয় ওই সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত। প্রান্তকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন-এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে বারোবাজার হাইওয়ে থানায় অভিযোগ করেন। আমরা অভিযোগটি ঝিনাইদহ সদর থানায় মামলা রুজু করে পাঠিয়েছি। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)