Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

এখন সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:২৬:০৯ এম

লোহাগড়া প্রতিনিধি : বিগত ২০১০ সালে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লোহাগড়ার কাশীপুর ইউনিয়নের নিহত ১০ জন ও ৪ জন পঙ্গু পরিবারের সদস্যদের মধ্যে ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে বিএনপি নেতা এজেডএম ফরিদুজ্জামান ফরহাদের কুন্দশীস্হ নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অ্যাফিলেট বিভাগের সিনিয়র আইনজীবী বিএনপি নেতা এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলামসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইমদাদুল হক মল্লিক, বিএনপি নেতা মফিজুর রহমান, তরিকুল ইসলাম, ইমরুল হাসান, মহিলা দল নেত্রী শরিফা বেগম, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, কাজী নাঈম হোসেন, অনিক ইসলাম নয়নসহ অন্যান্যরা।
আলোচনাসভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জন ও ৪ জন পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)