Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৫:৫৯:০১ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পল্লীতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস ব্যবসায়ী আব্দুস সালাম (৩৮) নিহত হয়েছে। এ সময় নিহতের স্ত্রী তানিয়া সুলতানা (৩২) ও দুই শিশু কন্যা সন্তান আহত হয়।
কেশবপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার বিদ্যানন্দকাটী গ্রামের সবেদ আলীর পুত্র পৌর শহরের মাইকেল মধুসূদন দত্তের সড়কের ইব্রাহিম গার্মেন্টসের মালিক আব্দুস সালাম তার স্ত্রী ও দুই শিশু কন্যা সন্তানকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে গোলাঘাটার মির্জাপুর নামক স্থানে ইটভাটার ইটবাহী ট্রলীর সাথে সংঘর্ষের কবলে পড়ে। এসময় গার্মেন্টস ব্যবসায়ী আব্দুস সালাম এর মৃত্যু হয় এবং তাঁর স্ত্রী তানিয়া সুলতানা (৩২), শিশু কন্যা মওয়া (১০) ও মহুয়া (৬) আহত হয়। কেশবপুর থানার এস আই মোখলেছুর রহমান দৈনিক স্পন্দনকে বলেন- আহতরা কেশবপুর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে বাড়িতে চলে যায়। নিহত আব্দুস সালামের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)