কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী শপথ নিয়ে নিজ এলাকায় ফিরেই কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। প্রধান অতিথির বক্তৃতায় এমপি অধ্যাপক মোক্তার আলী বলেন, কেশবপুরের গণ মানুষের কল্যাণমূলক কাজের পাশাপাশি কেশবপুর প্রেসক্লাব উন্নয়ন করা হবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ সাংবাদিকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির নের্তৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
যশোর-৬ কেশবপুর আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী কেশবপুর পৌর শহরে কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এসময়ে তিনি সংক্ষিপ্ত আলোচনায় কেশবপুর উপজেলাকে আগামীতে উন্নয়নের রুপ দিতে উপস্থিত মুসল্লীদের ও উপজেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন।