Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০১:১৩:২৬ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতনী ধর্মাবলম্বী ও সাধারণ জনগণের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও পথসভায় সাধারণ মানুষের মধ্যে বক্তৃতা করেন খুলনার-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। শনিবার দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা কপিলমুনি, হরিঢালী,লতা, দেলুটি, সোলাদানা, চাঁদখালী, রাড়ুলী ইউনিয়ন ওপাইকগাছা পৌরসভায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তৃতাকালে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। আমরা সামান্য ভোটে পরাজিত হলেও দেশব্যাপী বিএনপির ভূমিধস জয় হয়েছে। আমি এ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাসাধ্য করে যাবো। এ সময় তিনি আরও বলেন যেহেতু হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভোট ধানের শীষে পড়েছে। এ কারণে যদি কেউ কোনভাবে তাদের সাথে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করে, এমনকি কোন প্রকার অসাধাচারণ করার চেষ্টা করে তা কোন ভাবে বরদাস্ত করা হবেনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা, শেখ ইমদাদুল হক, জিএম মিজানুর রহমান, ছাত্রদলের উপজেলা সদস্যসচিব সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)