Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা-৬ আসনে জামানত হারালেন তিন প্রার্থী

এখন সময়: শুক্রবার, ৬ মার্চ , ২০২৬, ০১:১৮:১৫ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ কয়রা ও পাইকগাছা আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী। খুলনা-৬ আসনে ১৫৫ কেন্দ্রে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ১৯১টি। জামানত রক্ষায় প্রয়োজন ৮ ভাগের এক ভাগ। সে হিসেবে প্রার্থীর প্রয়োজন ৩৬ হাজার ২৪টি ভোট।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জামায়াতের আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী ধানের শীষে ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট পেয়েছেন। এ আসনে প্রত্যাশিত এক অষ্টমাংস ভোট না পেয়ে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, সিপিবির প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে ১৫৭১ ভোট, জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে ২৭১৭ ভোট ও ইসলামী আন্দোলনের আসাদুল্লাহ ফকির হাতপাখা প্রতীকে ২৯৫০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)