Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচন পরবর্তী সহিংসতায় শরণখোলায় আহত ১৭

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৫:৫৩:৩০ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক নেতাসহ উভয় পক্ষের ১৭জন আহত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি সকালে নির্বাচনী বিরোধের জেরে সোনাতলা ও খুড়িয়াখালি গ্রামের পিলের রাস্তা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন চলাকালীন সময় উপজেলার সোনাতলা গ্রামের হাবিব মাস্টারের বাড়ি এলাকায় সংঘর্ষে ঘটনায় বিএনপিও জামায়াতের ১২ জন আহত হয়। ওই ঘটনার জের ধরে ১৩ ফেব্রুয়ারি সকালে জামায়াতপন্থি একটি গ্রুপ বিএনপি পন্থি একটি গ্রুপের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে যুবদল নেতা হালিম খান সহ উভয় পক্ষের ১৭ জন আহত হয়। আহতরা হলেন, উপজেলার সোনাতলা ও খুড়িয়াখালি গ্রামের রুবেল খান, রিয়াদুল, হক ফরাজী, ফুলসোনা বেগম, রাসেল খান, জসিম, ইব্রাহিম বেপারী, সোহাগ, মাসুম আলী, আঃ: রহমান, হাসিবুল, সুমন ফরাজী, লাইলী বেগম, কবির ফরাজী, জায়েদ খান ও নুরুল হক। আহতদেরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এদের মধ্যে যুবদল নেতা হালিম খানের আঘাত গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সামিনুল হক বলেন, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)