পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের রজত জয়ন্তী ও ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সম্মাননা প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় উপজেলার নতুন বাজার চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক- সাংস্কৃতিক গবেষক ও জীবন জাগরণী সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে বিশেষ ছিলেন অ্যাড.শফিকুল ইসলাম কচি, মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রভাষক এস রোহাতাব উদ্দিন আহম্মেদ। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধুর উপস্থাপনায় বক্তব্য রাখেন শেখ আজগর আলী, লিনজা আক্তার মিথিলা, রাবেয়া আক্তার মলি, সুকনাথ পাল, সুইটি আক্তার, মোহানা আক্তার রিনি, মিম আক্তার, জান্নাতি খাতুন, মিতু সেন, সমাইয়া প্রমুখ। সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ৩ জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। শিক্ষায় প্রভাষক এস রোহাতাব উদ্দিন আহম্মেদকে সপ্তদ্বীপা সম্মাননা, কর্মদক্ষতা ও সাফল্যে কৃষিবিদ নাহিদুল ইসলামকে হৈম- নরেন্দ্র স্মৃতি পদক ও সমাজ সেবায় সুকনাথ পাল হৈম- নরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, মাধুরী রাণী সাধু, রাবেয়া আক্তার মলি, তুর্য সাধূ, মিতু সেন, মিমি প্রমুখ। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।