Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা

এখন সময়: মঙ্গলবার, ৩ মার্চ , ২০২৬, ০৫:৫৩:০৫ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে কয়েক হাজার নেতাকর্মী নির্বাচনী মিছিলসহ জনসভায় মিলিত হয়। সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। বক্তব্য রাখেন বিশেষ অতিথি শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন , সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, যুবদল নেতা মাসুম হোসাইন, ছাত্রদল নেতা মামুন গাজী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)