আলমডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ১৮ ঘুঘু পাখিকে অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার হাড়গাড়ী গ্রামের মাঠ থেকে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির ফোন পেয়ে তিনজন পাখি শিকারী কে ধাওয়া করে তাদের মালামালসহ ২০ দেশীয় ঘুঘু পাখি জব্দ করে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা । এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আহমেদ, নাসিম, সিয়াম, রবিন, রাব্বি, ফাহিম প্রমুখ।
রোববার সকালে ১০ টার সময় উপজেলা প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি ) আশীষ কুমার বসু পাখিগুলো অবমুক্ত করেন।
অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন, উপদেষ্টা সাদ্দাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক আল রাব্বি, কোষাধ্যক্ষ আতিকুজ্জামান মেরাজ, সদস্য নাসিম, বাদশা, তীব্র প্রমুখ। সার্বিক বিষয়ে তদারকি করেন চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের সভাপতি বখতিয়ার হামিদ।