Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ, ৫ দিন পর মরদেহ উদ্ধার

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:৪১:৩৯ পিএম
লোহাগড়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ, ৫ দিন পর মরদেহ উদ্ধার

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে খদেজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়। ৫ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার পৌরসভার নবগঙ্গা নদীর খলসাখালি এলাকায় থেকে তার মরদেহটি উদ্ধার করেন পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ববিষয়টি নিশ্চিত করেছেন। মৃত খদেজা বেগম পৌরসভায় গোপিনাথপুর গ্রামের মৃত আক্কাস মালির স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌরসভার সি.এম.বি ব্রিজের পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান বৃদ্ধা খদেজা বেগম, পানিতে নেমে আর উপরে ওঠেনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবড়ি দল এসে অনেক খুঁজাখুঁজি করেন তারা না পেয়ে চলে যান। পরে মঙ্গলবার খলিশাখালী গ্রামের লোকজন নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বৃদ্ধার লাশ উদ্ধার করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, বৃদ্ধার লাশ নিখোজের ৫ দিন পরে উদ্ধার করা হয়েছ।আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)