সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর সদরের কুন্ডু পাড়ার বিশ্বজিৎ কুন্ডুর ছেলে বাধন কুন্ডু (৫ বছর) পানিতে পড়ে মারা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বব) সকাল সাড়ে ১১টার দিকে সকলের অজান্তে পার্শ্ববর্তী মিজানুর রহমান কাবুল মিয়ার পারিবাড়িক পুকুরের পানিতে পড়ে যায়।অনেক খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচি মন্ডল জানান- সাড়ে ১১টার দিকে শিশুটিকে আসে। পথিমধ্যে শিশুটি মৃত্যুবরণ করেন। এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ জানান-আমাদের অফিসার ঘটনাস্থলে গিয়ে জেনেছে। এটা দুর্ঘটনাবশত ঘটেছে। আমাদের সকল কে সচেতন হতে হবে। বাবা-মায়ের বুক খালি করে নিষ্পাপ শিশুটির চিরবিদায় পুরো পরিবারকে গভীর শোক ও বেদনায় স্তব্ধ করে দিয়েছে। শিশুটির এই করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে