Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

এখন সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর , ২০২৬, ০৯:৪১:৩৯ পিএম
কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা  বিষয়ক সভা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়াও সভায় কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, জামায়াতের আমির মাওলানা সহিদুল ইসলাম খান এবং কচুয়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং শান্ত ও সবুজ কচুয়াকে শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)