নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার পুটখালীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পুটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা বিএনপির নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দেশের যেকোনো প্রান্তে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এ জন্য দলের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ও কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং প্রচার সম্পাদক নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এএসএম মাহবুবুল আলম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদার ও সহসভাপতি সরোয়ার হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে শার্শা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।