Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৯:০৬:৫১ পিএম
কোটচাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তারি  পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সলেমানপুর পালপাড়া গ্রামের রমেন্দ্রনাথ সরকারের ছেলে সৌরভ সরকার ওরফে রোমিও (২৮) এবং রুদ্রপুর স্কুলপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে মো. জালাল উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ সরকার ওরফে রোমিও কোট জিআর-১০৭/২৬ মামলার এবং মো. জালাল উদ্দিন কোট সিআর-৪৩৫/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)