নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ আসর নাভারণ কলেজ প্রাঙ্গণে শার্শা উপজেলা কৃষকদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা মুনছুর আলী, মিজানুর রহমান ও আতিয়ার রহমান দলু। আরও উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন মুকুল, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, মোজাফফর হোসেন, আওরঙ্গজেব ও আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলাল ও হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা কৃষকদলের দপ্তর সম্পাদক সোহেল রানা, বেনাপোল পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাসান ইমাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মুন্নি ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, ছাত্রদল নেতা আব্দুস সোহান আজাদ। শার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মজনুর রহমান এবং ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুস সামাদ কাসেমী দোয়া পরিচালনা করেন। পরে অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।