Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ক্লিনিকে হামলা ভাঙচুর লুটপাট মালিকসহ তিনজন গুরুতর জখম

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:৪৬ পিএম
কালীগঞ্জে ক্লিনিকে হামলা ভাঙচুর লুটপাট  মালিকসহ তিনজন গুরুতর জখম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে ঢুকে মালিকসহ তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ক্লিনিক ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুটসহ রোগীদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে শহরের মুরগিহাটা মোড়ে আনসার আলী প্রাইভেট হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ক্লিনিকের মালিক আলমগীর হোসেন (৪০), পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক (২২) এবং ক্লিনিকের ম্যানেজার মাহাবুর রহমান (৩৩)। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই ক্লিনিক মালিক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে মুরগিহাটা মোড়ে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসা হলেও কিছু সময় পরই নাজিম উদ্দিনসহ ১৫/২০ জনের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আনছার আলী ক্লিনিকে হামলা চালায়। এ সময় তারা ক্লিনিকের মালিকসহ তিন জনকে কুপিয়ে জখম, ভাংচুর ও নগদ আড়াই লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে। এ ছাড়াও হামলাকারীরা ক্লিনিকের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি চিকিৎসাধীন রোগীদের সাথেও দূরব্যবহার করেন। হামলায় গুরুতর আহতদের হাসপাতালে নেবার পর আলমগীরের মাথায় দুটি, তৌফিকের চারটি ও মাহাবুরের তিনটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ক্লিনিক মালিক আলমগীর হোসেন অভিযুক্ত নাজিম উদ্দিন, নাজির উদ্দিন, হুসাইন, হুসাইন ও বিল্লালসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে থানাতে অভিযোগ করেছেন। আসামিরা স্থানীয় জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। অভিযোগে উল্লেখিত আসামি বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার বেশ কিছু সময় পর আমি সেখানে গিয়েছিলাম। কোনো ধরনের অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। মারামারিতে তাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, রাতে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)