Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইতালিতে চাকরির প্রলোভনে দুই যুবককে লিবিয়ায় জিম্মি, পাচারকারীচক্রের সদস্য আটক

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:৫৬:৪৫ পিএম
ইতালিতে চাকরির প্রলোভনে দুই যুবককে লিবিয়ায়  জিম্মি, পাচারকারীচক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই যুবককে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের মামলায় জামাল হাওলাদারকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানাধীন সদর হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়। আটক জামাল হাওলাদার খুলনার রূপসা থানার পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে। মামলার অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় আসামি আইনাল সরদার ঝিকরগাছার মোবারকপুর গ্রামের সুফিয়া খাতুনের ছেলে সুমন হোসেন ও সতীনের ছেলে উজ্জ্বল হোসেনকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। বিদেশে পাঠানোর খরচ বাবদ তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে ২০২২ সালের ২৭ জুন ঢাকা থেকে বিমানে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইতালিতে নিয়ে চাকরির ব্যবস্থা না করে দুই যুবককে অজ্ঞাত স্থানে অবৈধভাবে আটকে রেখে জিম্মি করা হয়। পরে আসামি আইনাল সরদার ও আসমা খাতুনের মাধ্যমে তাদের মুক্তির জন্য ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে লিবিয়ার মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ সময় দুই যুবকের ওপর শারীরিক নির্যাতনের ভিডিও ও স্থিরচিত্র মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে পাঠানো হয়। নির্যাতনের ছবি দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে মুক্তিপণ আদায় করা হয়। এ ঘটনায় সুমনের মা সুফিয়া খাতুন বাদী হয়ে ৬জনের নামউল্লেখ করে ২০২৫ সালের ১৩ মে মানব পাচার দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের আদেশে ১১ জুন ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। তদন্তে জানা গেছে, সুমন ও উজ্জলের জীবন রক্ষায় তাদের পরিবার বিভিন্ন আসামিদের ব্যাংক হিসাবে সর্বমোট ২২ লাখ টাকা প্রদান করেন। এরমধ্যে জামাল হাওলাদারের একাউন্টে ৪ লাখ টাকা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের পরিদর্শক প্রভাষ মল্লিক জানান, মামলার তদন্তকালে আটক জামাল হাওলাদারের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিকেলে আটক জামাল হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)