Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় অসুস্থ হয়ে শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০২:২৪:৩০ এম
চৌগাছায় অসুস্থ হয়ে  শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় লিলি আক্তার (৬০) নামে এক শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার স্বরুপদাহ পশ্চিমপাড়ায় ভাই মফিজুল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বাথরুম থেকে বের হয়ে শ্বাসকষ্টের কথা জানান লিলি আক্তার। পরে পরিবারের সদস্যরা তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। বুধবার সকালে খাবার খাওয়ানোর জন্য মুখ ধোয়াতে কলপাড়ে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তথ্যমতে, লিলি আক্তার ডায়াবেটিস ও হাঁপানিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাকেন্দ্রে তিনি ভিকসলজাতীয় দ্রব্য পান করার কথাও জানিয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। চৌগাছা থানার এসআই আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)