Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৫:৫৯:১৪ এম
কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কলারোয়া প্রতিনিধি : আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার বিকেলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন পারভেজ ও রুহুল আমিন খোকন, ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব, স্বেচ্ছাসেবক দলের মুসা কারিম, শামিমুর রহমান দোয়েল, আলতাব হোসেন, সবুজ, হাসানুর ও আনারুলসহ নেতৃবৃন্দ। এর আগে কলারোয়া বাসস্ট্যান্ডের (বিশ্বাস মার্কেট) সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্বাস মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)