Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৩:৩৭:৪৩ পিএম
মোল্লাহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ছানা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে মোট ৭ কোটি ৮৬ লাখ ৬ হাজার ২৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগও করা হয়েছে মামলায়। মঙ্গলবার দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মন্ডল বাদী হয়ে এ মামলা করেন। বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিররুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করে ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে জমা দেওয়া বিবরণীতে শাহীনুল আলম ছানা মাত্র ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা ও তাঁর স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দেন। এরমধ্যে শাহীনুল আলম ছানা তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর ও ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদ দেখান। এর বিপরীতে দায় দেখান ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা। তবে, দুদকের যাচাইয়ে তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদে তাঁর নিট সম্পদের পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। তিনি ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল হিসেবে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, শাহীনুল আলম ছানার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখান। কিন্তু দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি। বৈধ সম্পদ বিবেচনায় নিয়ে তাঁর নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)