Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

এখন সময়: সোমবার, ৯ নভেম্বর , ২০২৬, ০৯:৫১:১৫ পিএম
শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে  যুবক নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান রিফাত (১৯) নামে মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে শার্শা-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাবলু সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত মেহেদী হাসান রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ডাবলু ও রিফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাভারণে অবস্থিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব শাহরিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাত বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)