Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইউপি নির্বাচন : যশোর সদরের ১৫ ইউনিয়নে ১১১ মনোনয়ন প্রত্যাশীর জীবনবৃত্তান্ত সংগ্রহ বিএনপির

এখন সময়: সোমবার, ৯ নভেম্বর , ২০২৬, ০৯:৫১:১৬ পিএম
ইউপি নির্বাচন : যশোর সদরের ১৫ ইউনিয়নে ১১১ মনোনয়ন  প্রত্যাশীর জীবনবৃত্তান্ত সংগ্রহ বিএনপির

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়নে নির্বাচন করতে ইচ্ছুকদের জীবনবৃত্তান্তসহ আবেদন নিয়েছে বিএনপি। সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান-৭ নভেম্বর থেকে সোমবার ৯ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্তসহ আবেদন সংগ্রহ করা হয়। মনোনয়ন প্রত্যাশীরা রাজনৈতিক জীবন বৃত্তান্ত থেকে শুরু করে রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রে ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করে জমা দেন। এসময়ের মধ্যে বিএনপির ১১১ জন মনোনয়ন প্রত্যাশী জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী দেয়াড়া ইউনিয়নের ইদ্রিস আলী বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথ আকড়ে ছিলাম। সেই জায়গা থেকে দলের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন চেয়েছি। এখন দল যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তের প্রতি অবিচল থাকবো। আমার মতো আরও অনেকে মনোনয়ন চেয়েছে, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে। আমি দলের সিদ্ধান্তে আপসহীন, দল যাকে যোগ্য মনে করবে আমি তার হয়ে কাজ করবো। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলীয় প্রার্থীকে সম্মিলিত প্রচেষ্টায় বিজয়ী করবো ইনশআল্লাহ। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিদের্শনায় নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের জীবনবৃত্তান্ত সহ আবেদন চাওয়া হয়। বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল সে কারণে প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী রয়েছেন। সেখান থেকে যোগ্য ব্যক্তির হাতে দলীয় মনোনয়ন তুলে দিতে এই কাজটি করা হয়েছে। নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত থেকে শুরু করে রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের মূল্যায়ন করা হবে। তবে এটাও ঠিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সর্বোচ্চ ত্যাগ থাকলেও বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জনগণের সামান্যতম প্রতিপক্ষ হয়েছেন এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)