কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে গর্ভবতী মা ও নবজাতকের সুরক্ষায় সহায়তার ইন্টারভেনশন ইউনিটের শুভ উদ্বোধন ঘোষনা করা করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার কোলা চার্চে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কোলা বিডি ০৩৫৫ এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন। কোলা বিডির সভাপতি জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, প্রকল্প ম্যানেজার টাইটাস বৈরাগী, আশির্বাদ প্রজেক্ট কো-অর্ডিনেটর মিঃ বিপ্লব মালো প্রমুখ। প্রকল্পটির আওতায় সুস্থ মা, নিরাপদ জন্ম, উজ্জল ভবিষ্যৎ এর জন্য প্রাথমিকভাবে ১৫ জন গর্ভবতী মাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাদেরকে নিয়মিত পর্যবেক্ষনের মাধ্যমে, নিরাপদ প্রসূতির জন্য ব্যবস্থা, সুস্থ নবজাতক লাভ, স্বাস্থ্যসম্মত পরামর্শ, সঠিক চিকিৎসাসেবা প্রদানসহ নিরাপদ জন্মদানের যাবতীয় ব্যবস্থায় প্রকল্পটির মাধ্যমে নেয়া হবে।