Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৮:৪৬:২৯ এম
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়িসহ  বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪২টি ভারতীয় শাড়ি, ১১টি কম্বল, ৯টি চাদর, ৪ প্যাকেট ফুসকা, ৩ কেজি ৫০০ গ্রাম কিসমিস, ৪০টি চকলেট এবং ৪৫২টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)