Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কচুয়ায় ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ১০:৩৮:০৪ পিএম
যশোর কচুয়ায় ফাইনালে চিত্রামায়াকে  হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ মধ্যপাড়ায় অনুষ্ঠিত ১৬ দলীয় ‘ঘোপ উত্তরপাড়া যুবসংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে চিত্রামায়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাইক্লোন একাদশ। শুক্রবার রাতে ঘোপ মধ্যপাড়ায় অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় দল দুটি। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে টুটুল হোসেনের করা একমাত্র গোলে এগিয়ে যায় সাইক্লোন একাদশ। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় চিত্রামায়া একাদশ। তবে শেষ পর্যন্ত কোনো দল আর গোল করতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইক্লোন একাদশ। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের টুটুল হোসেন। টুর্নামেন্টজুড়ে ভালো খেলে রানার্সআপ হয় চিত্রামায়া একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশকে একটি ছাগল এবং রানার্সআপ চিত্রামায়া একাদশকে নগদ ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। স্থানীয় মহল্লার ইমাম হাফেজ মো. আনোয়ার হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। শত শত দর্শকের উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে খেলার মাঠ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)