Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চাঁদা না পেয়ে পরিবহন চালককে অপহরণ করে মারপিট, আদালতে মামলা

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ১০:২৫:৪৫ পিএম
যশোরে চাঁদা না পেয়ে পরিবহন চালককে  অপহরণ করে মারপিট, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক : যশোরে দুই লাখ টাকা চাঁদার দাবিতে এক পরিবহন চালককে অপহরণ করে মারপিট, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। রোববার শহরের কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুজন ড্রাইভার বাদী হয়ে চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো শহরতলীর মুড়লী খাঁ-পাড়ার আব্দুল মান্নান, তার ছেলে রাব্বি, আশরাফ আলীর ছেলে ইকরামুল কবীর ও গোলাম কিবরিয়ার ছেলে আল আমিন। মামলার অভিযোগে জানা গেছে , তিনি একটি পরিবহনের চালক হিসেবে কর্মরত। মুড়লী মোড়ের বাবু ড্রাইভারের ছেলে তোতা মিয়া তার গাড়িতে হেলপার হিসেবে কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তোতা মিয়ার সঙ্গে আসামিদের পূর্ববিরোধ ছিল। আসামিদের ভয়ে তোতা মিয়া আত্মগোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে না পেয়ে আসামিরা বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগে আরও বলা হয়, গত ২৯ অক্টোবর বিকেল ৪টার দিকে আসামিরা সুজন ড্রাইভারকে অপহরণ করে মুড়লী দিঘিরপাড়ে নিয়ে যান। সেখানে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হাতুড়ি ও চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করা হয়। এ সময় তার কাছে থাকা ৪৬ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে বাদীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা করতে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)