Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ১০:২৫:৪৩ পিএম
যশোরে নানা আয়োজনে ৫৫তম  জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র?্যালি ও আলোচনা সভার,সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণের আয়োজন করা হয়। সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র?্যালি বের করা হয়। র?্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে হবে। সমবায় সমিতিগুলোকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তুলতে হবে। সমবায়ের মূল চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার । জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় ব্যাংক লিমিটেডের ম্যানেজার সাইদুর রহমান, মোমিন নগর সমবায় সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,উইমেন্স বিউটি পার্লার মহিলা সমবায় সমিতির সভাপতি সুফিয়া মাহমুদ রেখা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম। বক্তারা বলেন, সমবায় মানুষের সম্মিলিত উদ্যোগ, আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রমের প্রসার এবং সমবায় সমিতিগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। আলোচনা শেষে ৮ সফল সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন, শার্শার সোস্যাল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন, যশোর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নির্মল আলবিনো হালদার, বাঘারপাড়ার সাহসী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি রবিউল ইসলাম, যশোর উইমেন বিউটি পার্লার মহিলা সমবায় সমিতির সভাপতি সুফিয়া মাহমুদ রেখা, যশোর কালেক্টরেট ৪র্থ শ্রেনি সরকারী কর্মচারী কো- অপারেটিভ কনজুমার ষ্টোরস এন্ড ক্যান্টিনের সভাপতি মতিয়ার রহমান, শার্শার ম্যাক্সিম মাল্টিপারপাস বহুমুখী সমবায় সমিতির সভাপতি মতিয়ার রহমান, ঝিকরগাছা খেয়া বহুমুখী সমবায় সমিতির সদস্য মুজিবুল হক ও বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য জাহিদর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)