কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে কালীপূজা উপলক্ষে পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু। শুক্রবার সকালে তিনি ঋষিপাড়ার মানুষের হাতে নারকেল, ময়দা, সুজি, তেল, চিনি, আলু, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।