Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৭:৪৬:০০ এম
যশোরে ১০২ বছর বয়সে আব্দুল গনি ফকিরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল গনি ফকির (১০২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি বারোবাজার ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক ফারুক হোসেনের পিতা। দীর্ঘ জীবনে আব্দুল গনি ফকির এলাকায় একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের মাধ্যমে সেবা দেওয়ার কারণে তাঁর পরিচিতি ছিল। প্রতিবছর ১১ ফাল্গুন নাটুয়াপাড়ায় তাঁর ভক্ত-অনুরাগীদের উদ্যোগে ওরশ অনুষ্ঠিত হতো। মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার ৬ নভেম্বর বাদ জুমা নাটুয়াপাড়া স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)