শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মডেল বাজার এলাকায় বিটিআরটি সদস্য আব্দুল মান্নানের বাড়ির কাছে চরে রয়েল বেঙ্গল টাইগার বাঘ আসার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১৯ অক্টোবর দুপুর দুই টার দিকে মডেল বাজার এ ঘটনা ঘটে। পরে বন বিভাগ সুন্দরবনের উপর কাজ করে বিটিআরটি ও সি পি জি সদস্যরা লাঠিসোটা নিয়ে চলে আসলে বাঘ ভয়ে সুন্দরবনে আবার চলে যায়। বন বিভাগ ও এলাকাবাসীদের জানা যায়- উপজেলার সোনাতলা গ্রামের মডেল বাজার ও পানির ঘাট এলাকার বিটিয়াটি সদস্য আব্দুল্লাহ মান্নানের বাড়ি সংলগ্নচরে একটি বাঘ এসেছে এমন সংবাদ ওই গ্রামে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়। এ সময় বন বিভাগের সহায়তায় সুন্দরবনের উপর কাজ করে সিপিজি , বিটিআরটি সদস্য ও গ্রামবাসী মিলে ওই চর এলাকায় রওনা দিলে মানুষের শব্দ পেয়ে বাঘ আবার বনের মধ্যে চলে যায়। বিটিআরটির সদস্য জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারা বাঘ দেখেনি কিন্তু বাঘের পায়ের ছাপ তারা দেখেছেন এবং বাঘ চলে যাওয়ার শব্দ তারা শুনেছে এমনটা এলাকাবাসী জানিয়েছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘ আসার খবর শুনে তারা বনরক্ষীদের নিয়ে ওই এলাকায় জনসাধারণ ও সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে বাঘ যেখানে আসছিল সেখানে পৌঁছালে লোকজনের শব্দ শুনে বাঘ চলে যায় এমনটি তারা ধারণা করেছেন। অন্যদিকে এঘটনার পর আতঙ্কিত এলাকাবাসীকে সাবধানে এবং নিরাপদে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।