Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

এখন সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর , ২০২৬, ০৫:৫৯:১৩ এম
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন  ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন, সেবা সহজীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘বর্তমান সরকারের পরিকল্পনা ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার,খুলনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) আবু সায়েদ মোঃ মনজুর আলম। রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক, গণমাধ্যমকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে বাধাহীনভাবে সেবা প্রদান করা গেলেই সেবা সহজীকরণ হবে। এছাড়া তিনি সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান, আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম ও সঞ্জয় সরকার, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নুরুল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আরিফুজ্জামান কাঁকন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)