Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৮:২৮:০৯ পিএম
মহেশপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫  প্রাপ্ত ১৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ খান, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, উপজেলা একাডেমি সুপারভাইজার আমির হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)