কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, মহড়া ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘ওয়ার্ল্ড ভিশন’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনি।