কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’-এর আওতায় এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, কচুয়া থানার ওসি আল মামুন এবং ভূমি মন্ত্রণালয়ের জিআই স্পেশালিস্ট মনোয়ারা খানম তামান্না। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।