Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৬ কৃতি ছাত্রীকে সংবর্ধনা

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৩:৫৪:৫৮ এম
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে  ২৪৬ কৃতি ছাত্রীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতীত্ব অর্জনকারী ২৪৬ জন ছাত্রীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত ২৪৬ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে রয়েছে—এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২৫ জন, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন এবং প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন ছাত্রী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যেসব শিক্ষার্থীদের যে বিষয়ে আগ্রহ আছে, সেসব বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে। চতুর্থ শিল্পবিপ্লব ঘটানোর ক্ষেত্রে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। তবে সাফল্য অর্জন করতে হলে ছাত্রীদের মাঝে মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম থাকতে হবে। জীবন গড়ার ক্ষেত্রে অবশ্যই বাবা-মায়ের কথা মানতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ। সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মূল পর্ব শুরুর আগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)