পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় বক্তৃতা করেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্যসচিব এসএম এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রাণ কৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব।