Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সতীঘাটায় কন্যাসহ স্ত্রী ৯দিন লাপাত্তা !

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৩:৫৬:৩২ এম
সতীঘাটায় কন্যাসহ  স্ত্রী ৯দিন লাপাত্তা !

জাকির হোসেন, কুয়াদা : যশোরের সতীঘাটায় ৯ বছরের শিশুকন্যাসহ স্বর্ণালংকার, নগদ ৩লাখ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে স্ত্রী ৯দিন লাপাত্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী জালাল উদ্দিন থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি গ্রামের মৃত সৈয়দ আহম্মেদ’র ছেলে। সূত্রমতে, গত ২০ বছর আগে পারিবারিকভাবে সদরের রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর গ্রামের জালাল উদ্দীন (৫৭) সঙ্গে রেহেনা বিবির (৪৫) বিয়ে হয় । বিয়ের পর তাঁদের ২ ছেলে, মেয়ে নুসরাত জাহান তানহা (৯)জন্ম নেয়। অভিযোগে উল্লেখ; গত ৩/৪মাস ধরে স্ত্রী রেহেনা মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিল। ঘটনায় তাদের উভয়ের মধ্য মনোমালিন্যের সৃষ্টি হয়। এ বিষয়ে রেহেনার পিতা নজরুল ইসলাম ওরফে তোতাকে জানালে তিনি ব্যবস্থা নেননি বলে স্বামীর দাবি। গত মঙ্গলবার (৬ অক্টোবর) অনুমান ৩টার দিকে পরিবারের অজান্তে রেহেনা তাঁর ব্যবহৃত কাপড়, আড়াই ভরি স্বর্ণালংকার, জমিবন্ধকের গচ্ছিত ৩লাখ টাকা এবং মেয়ে তানহা’কে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তাঁদের পাওয়া যায়নি। এমনকি, আত্মীয়স্বজনসহ সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। তরে,স্বামী অজ্ঞাত ব্যক্তির সঙ্গেই স্ত্রীর চলে যাবার সন্দেহ প্রকাশ করেছেন। এ অবস্থায় স্ত্রী ও শিশুকন্যাকে খুঁজেবের করাসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবার দাবি স্বামীর। এ বিষয়ে মডেল থানার তদন্তকরি কর্মকর্তা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)