Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় ১৯ পূজামন্ডপে বিএনপি নেতা আনোয়ারুলের অনুদান

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১০:২৯:০০ এম
পাইকগাছায় ১৯ পূজামন্ডপে  বিএনপি নেতা আনোয়ারুলের  অনুদান

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ১৯টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্?যাপনে আর্থিক সহায়তা দিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স ম আনোয়ারুল কাদির। প্রতিটি পূজামন্ডপে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা দেওয়া হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্?যাপনে সহায়তার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়। মঙ্গবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে লস্কর ইউনিয়নের ১৯টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। স ম আনোয়ারুল কাদিরের পক্ষে নগদ অর্থ বিতরণ করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান খোকন এবং লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স ম আনোয়ারুল কাদির। এ সময় ইউনিয়নের ১৯টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)