Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১০:২৯:০১ এম
ডুমুরিয়ায় দৈনিক রানারের ৪৬তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডুমুরিয়া প্রতিনিধি : দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা করা হয়। ডুমুরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল কাদের খানের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জয় কুমার ও ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সদস্য শেখ সিরাজুল ইসলাম, নিউজ টুয়েন্টি সিক্সের পরিচালক গাজী মাছুম, প্রেসক্লাবের সদস্য খান মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম (মুকুল), খান আরিফুজ্জামান নয়ন, আজহারুল ইসলাম, মিঠুন মন্ডল, গাজী সোহেল আহমেদ, এবং ডুমুরিয়ার পত্রিকা এজেন্ট আব্দুল মজিদসহ স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)