Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা বিভাগীয় লংমার্চ বাস্তবায়নে জেলা জামায়াতের প্রস্তুতি সভা

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১০:২৯:৪৩ এম
খুলনা বিভাগীয় লংমার্চ বাস্তবায়নে  জেলা জামায়াতের প্রস্তুতি সভা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লং-মার্চ শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষে জেলা বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা মঙ্গলবার বাদ মাগরিব ফুলতলা উপজেলা জামায়াত কার্যালয়ে কমিটির আহবায়ক মুন্সী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মু. আমিনুল ইসলাম, মাস্টার শেখ সিরাজুল ইসলাম, মো: আশরাফুল আলম, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মমিনুর রহমান, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, নায়েবে আমীর মাওলানা ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খান, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারী গাজী মোর্শেদ মামুন, দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারী মাওলানা মুশফিকুর রহমান, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারী আব্দুর রশিদ বিশ্বাস, অভয়নগর উপজেলা সেক্রেটারী অধ্যাপক মহিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ আফজাল হোসেন, শেখ মোঃ আলাউদ্দিন, শুভড়ারা ইউনিয়ন সেক্রেটারী মোঃ মুস্তাফিজুর রহমান, মোঃ শাহজাহান মোল্লা প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস, তেল, বিদ্যুৎ ও সার সংকটের নিরসন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সর্বস্তরে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)