Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন গ্রেপ্তার

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৯:৫৭:২১ পিএম
আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডল  ট্যাবলেটসহ ৩ জন গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস নিষিদ্ধ ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার ভোর সোয়া ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আলী হোসেন পান্নার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কেদারনগর গ্রামের মো. আইয়ুব আলী (গঙ্গা)-এর ছেলে মো. আলী হোসেন পান্না (৪২), মৃত আরজ আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫০) এবং মো. খায়রুল ইসলামের ছেলে মো. সাজিম (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারনগর গ্রামে অভিযান চালান। এ সময় সন্দেহভাজনদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)