Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুর পৌরশহরে চিরচেনা যানজটের পরিবর্তন : স্বস্তিতে পৌরবাসী

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৯:৫৭:৪১ পিএম
মণিরামপুর পৌরশহরে চিরচেনা যানজটের পরিবর্তন : স্বস্তিতে পৌরবাসী

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : বাইপাস সড়ক না থাকা এবং রাজারহাট-চুকনগর মহাসড়কের পৌরশহরের প্রায় ৭০০ মিটার সরু রাস্তার কারণে দীর্ঘদিন ধরে যানজট ছিল যশোর মনিরামপুর পৌরবাসীর নিত্যদিনের ভোগান্তি। তবে গত এক মাসে সম্পূর্ণ বদলে গেছে সেই পরিস্থিতি। প্রশাসনের কঠোর পদক্ষেপ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাদের সদিচ্ছা এবং সাধারণ মানুষের অকৃত্রিম সমর্থনে মনিরামপুর পৌরশহর এখন অনেকটাই যানজটমুক্ত। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রায় সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার পাশাপাশি ‘ক’ শ্রেণির এই পৌরসভায় প্রায় অর্ধলক্ষাধিক মানুষ বসবাস করেন। ২০১৯ সালে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে রাজারহাট-চুকনগর মহাসড়ক দুই লেনে উন্নীত হলেও পৌরশহরের প্রায় ৭০০ মিটার অংশ প্রশস্ত করা সম্ভব হয়নি। ফলে বাইপাস সড়কহীন এই শহরে বিশেষ করে স্কুল-কলেজ ও অফিসগামী মানুষদের সকাল থেকেই চরম যানজটের মুখোমুখি হতে হতো। সপ্তাহের দুই হাটের দিনে এই স্থবিরতা ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হতো। গত এক যুগ ধরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রায় প্রতিটি সভাতেই যানজট নিরসনের বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে থাকলেও কার্যকর সুফল মিলছিল না। বর্তমানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসার বাহিনীর যৌথ উদ্যোগে সেই কঠিন কাজটি সহজ হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আনসার ও ভিডিপির ১৬ জন সদস্য দুই শিফটে ভাগ হয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউএনও, এসিল্যান্ড ও ওসির নিয়মিত অভিযান এবং মোটর শ্রমিক নেতাদের সহযোগিতার ফলে যানজট নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল মতিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, প্রশাসনের সমন্বিত তদারকি ও আনসার সদস্যদের নিরলস পরিশ্রমে পৌরশহরের রূপ বদলে গেছে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন জানান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতার কারণেই দীর্ঘদিনের এই সমস্যা দূর করা সম্ভব হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)